সুইচ গেমের চীনা সংস্করণ তৈরি হচ্ছে

৩ আগষ্ট, ২০১৯ ১২:৩২  
টেনসেন্ট এবং নিনটেন্ডো চীনের বাজারে সুইচ গেমকে উন্মুক্ত করতে গেমটির চীনা সংস্করণ তৈরি করছে। এই লক্ষে চীনের কোম্পানির ক্লাউড সার্ভিসের মাধ্যমে একটি স্থানীয় সার্ভারও বসানো হবে। খবর রয়টার্স। শুক্রবার উভয় কোম্পানি উইবোতে তাদের যৌথ অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়েছে। তবে কবে নাগাদ গেমটির জন্য কনসোল বিক্রি শুরু হবে বা এটির দাম কতো হবে সেটি জানানো হয়নি। চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট গত এপ্রিলে চীনে নিনটেন্ডো সুইচ বিক্রির অনুমোদন পায়। বিবৃতি জানানো হয়, নিনটেন্ডো ই-স্টোরে উইচ্যাট পে পেমেন্ট সুবিধাও যুক্ত করা হবে এবং অফলাইন পারচেজ চ্যানেলও সেটআপ করা হবে। ডিবিটেক/বিএমটি